ফটিকছড়িতে টুর্নামেন্ট নিয়ে বিরোধ, কিশোরের বুকে ছুরিকাঘাত

ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে চট্টগ্রামের ফটিকছড়িতে আসাদুজ্জামান (১৮) নামে এক কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজল বারী চেয়ারম্যান বাড়ির সামনে কাঞ্চননগর সড়কে এ ঘটনা ঘটে। আহত আসাদুজ্জামান ওই এলাকার নোয়াত্ত্বাপাড়ার বাসিন্দা মঈন উল্লাহ আশেকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, একটি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সেখানে কী হয়েছে জানতে চাইলে একপর্যায়ে রাকিব নামে এক কিশোর আসাদুজ্জামানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাকিব স্থানীয় মজাহার মেম্বারের ভাতিজা বাদশার ছেলে বলে জানা গেছে।

পরে স্থানীয়রা আহত আসাদুজ্জামানকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঘটনাটি কোনো রাজনৈতিক বিষয় নয়। কথা কাটাকাটির একপর্যায়ে এক কিশোর অপর কিশোর আসাদকে বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে চলছে ফলপ্রসূ আলোচনা, যেকোনো সময় ঘোষণা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন