19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৬:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জনগণের কল্যাণে কাজ করলে সরকার আপনাদের পাশে আছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, এই দেশটা আমাদের সবার। তার মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ ও উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আপনাদের কাছে ক্ষমতা রয়েছে, মানুষের সেবা করার সুযোগ রয়েছে। জনগণের কল্যাণে কাজ করলে সরকার আপনাদের পাশে আছে। সকলে মিলে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

তিনি বৃহস্পতিবার ( ৯অক্টোবর ) রাতে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভাগের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপদেষ্টা বলেন, এই দেশকে আমরা আরো যোগ্য করে গড়ে তুলতে পারি। ২০২৪ এর গণঅভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তবে, সঠিক পরিকল্পনা ও নীতি নির্ধারণ করতে পারলে এ দুর্যোগকে সহজেই মোকাবেলা করা যায়। আমরা চেষ্টা করছি সেটিই বাস্তবায়ন করার।

বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। সভায় যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন প্রমুখ বক্তৃতা করেন।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ অংশ নেন।

পড়ুন : দাকোপে দুই দিনেও বাঁধ মেরামত হয়নি, দুর্ভোগে হাজারও মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন