বিজ্ঞাপন

মাওনা হাইও পুলিশের উপর হামলা, আটক ২

গাজীপুরে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবৈধ পার্কিংয়ের দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে রেকার বিল করায় মাওনা হাইওয়ে থানা পুলিশের রেকার এর দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রব এর উপর হামলার ঘটনা ঘটে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে ঢাকা- ময়মনসিং মহাসড়কে জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, ময়মনসিংহের দিক থেকে আসা ঢাকা গামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস জৈনা বাজার এলাকায় অবৈধ পার্কিং করে রাখে। পরে রেকারের দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রব অবৈধ পার্কিংয়ের দায়ে একটি রেকার বিল করে। রেকার বিল করা মাত্রই বাসের হেলপার এবং ড্রাইভার এবং সহযোগী নেমে এসে তার উপর অতর্কিত হামলা করে। পরে ওই বাসের হেলপার এবং চালক সহ বাসটিকে রাজেন্দ্রপুর এলাকা থেকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরের কালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ শিশুর এক জনের মরদেহ উদ্ধার, অপরজন এখনো নিখোঁজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন