32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৩:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোলাকান্দাইল হাটে শরীফ আহমেদ টুটুলের ৩১ দফা নিয়ে গণসংযোগ

তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রচারপত্র বিলি করে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল।

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ বাবুল , দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিঝুম পল্লি রিসোর্টের চেয়ারম্যান আবুল হোসেন,কার্যকরী সদস্য মশিউর রহমান সোহেলসহ নেতাকর্মীরা।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ ১ আসনে মনোনয়ন প্রত্যাশি শরীফ আহমেদ টুটুল গণসংযোগ শেষে এক পথসভায় বলেন, ৩১ দফা হলো নতুন বাংলাদেশ গড়ার কার্যকরী দফা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুদ্ধিদীপ্ত গবেষণায় এ দফা বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন।

আমরা বিগত ফ্যাসিস্ট হাসিনার সময়ে সকল প্রকার বাঁধা পেরিয়ে,জেল জুলুম,মামলা হামলার শিকার হয়ে দমে যাইনি। এখন সময় রাষ্ট্র গড়ার। তাই ৩১ দফা জনে জনে, ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের নেতাকর্মীদের নিয়ে হাটে বাজারে, জনবহুল স্থানে পৌঁছে দিচ্ছি। জনগণ জানে, ধানের শীষ হলো তাদের আস্থার প্রতীক।

বিজ্ঞাপন

পড়ুন : গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন আ’লীগ নেতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন