বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মো: খায়রুল হাসান বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম বিধান হলো মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন। এই বিধানের অনুসরণ এবং অনুকরণের মাঝে রয়েছে শান্তি স্বস্তি নিরাপত্তা উন্নয়ন এবং অগ্রগতি। নারী পুরুষ নিয়েই মানব সভ্যতা।
হযরত আদম এবং হাওয়া আঃ এর মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়। আজকে প্রগতিশীল আধুনিক সভ্যতার নামে নারী পুরুষের সমান অধিকার এবং নারীদের অবাধ বিচরণের কথা বলে মূলত কৌশলে নারী পুরুষের মাঝে বিভাজন সৃষ্টি করে মানব সভ্যতাকে ধ্বংস করার ঘৃণ্য অপপ্রয়াস চালানো হচ্ছে। পশ্চিমা দুনিয়ার নারীবাদী দর্শন ইতোমধ্যে ব্যর্থ হয়েছে। তাদের পারিবারিক বন্ধন সামাজিক কলহ ভয়াবহ রূপ ধারন করেছে।
পারিবারিক শান্তি স্বস্তির জায়গায় হতাশা কলহ এবং আত্মহত্যার মতো ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার।নারী অধিকারের নামে কিছু নারীবাদী দল পশ্চিমাদের এই নষ্ট পচা সংস্কৃতির আমদানি করে আমাদের তাহযিব তামাদ্দুনকে ধ্বংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ইসলাম নারী পুরুষ প্রত্যেকের ন্যায্য অধিকার প্রদানের মাধ্যমে একটি ভারসাম্য পূর্ণ স্বস্তির পরিবার এবং সমাজ উপহার দিতে চায়।
শনিবার (১১ অক্টোবর) সকালে কালিগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে নারীদের ইজ্জত সন্মানের গ্যারান্টি পাবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা লাভ করবে নারীদের প্রতিটি ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীসহ চার শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।
সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মো: আফতাব উদ্দিন, গাজীপুর জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাছরিন আকবর, জেলা কর্মপরিষদ সদস্য তাসলিমা হাকিম,থানা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাছরিন আক্তার, পৌর মহিলা সেক্রেটারী রোকেয়া আক্তার, পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান প্রমুখ।
পড়ুন : পটুয়াখালীতে র্যাবের মিনিবাস ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩


