বিজ্ঞাপন

রংপুরে সাংবাদিক নির্যাতন মামলার আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে সংহতি সমাবেশ

রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনে নিয়ে নির্যাতন, মারধোর ও হেনস্তার মামলার আসামিদের গ্রেফতার করে দ্রুত চার্জশিট প্রদান এবং দ্রুত বিচার আইনে মামলার কার্যক্রম শুরুর দাবিতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুরের কর্মরত সকল গণমাধ্যম কর্মী এবং রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা গণমাধ্যম কর্মী লিয়াকত আলী বাদলের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।পাশাপাশি এ মামলার আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে মামলার বিচার কার্যক্রম শুরু করার দাবি উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

পড়ুন : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে দিনাজপুর জেলা তথ্য অফিস ও সিভিল সার্জনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন