০২/০৩/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএফএ জয়পুরহাট জেলা ইউনিটের সভাপতি রওনকুল, সম্পাদক মিনহাজুল নির্বাচিত

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জয়পুরহাট জেলা ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রওনকুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মিনহাজুল ইসলাম কমল নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিএফএ জয়পুরহাট জেলা কার্যালয়ে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মিনহাজুল ইসলাম কমল তার প্রতিদ্বন্দ্বী আমিনুর রহমান সোয়াদকে ২ ভোটে পরাজিত করে বিজয়ী হন। সভাপতি সহ বাকি সকল পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫৭ টি। এর মধ্যে ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি  বেলাল হোসেন মন্ডল, আঃ রহমান আকন্দ, সুকুমার কন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ আমানুল্লাহ মন্ডল, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক রুহুল আমিন ডালিম, নির্বাহী সদস্য আঃ লতিফ খান হেলাল, মোঃ মামুনুর রশিদ, হুমায়ন কবির তালুকদার, আব্দুল হাসিব, আতোয়ার জাহান রুবেল এবং রাজেশ কুমার গুপ্ত।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিএনএ জয়পুরহাট ইউনিটের সদস্য ফজলুর রহমান আকন্দ। এছাড়া সদস্য হিসেবে ছিলেন সাদাকাতুল বারী ও মোস্তাফিজুর রহমান।

নবনির্বাচিত নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে বধির শ্রবণ প্রতিবন্ধীদের আত্ম-কর্মসংস্থানসহ ৭ দফা দাবী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন