“ক্রীড়াই শক্তি , ক্রীড়াই বল” এই ¯েøাগান নিয়ে পটুয়াখালীতে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ২দিনব্যাপি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার ১১অক্টোবর সকাল ১০টায় ডিসি স্কয়ার মাঠে জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বেলুন ফেস্টুন এবং জাতীয় পতাকা উড়িয়ে ২দিনব্যাপি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের ডিডিএলজি (উপ-সচিব) জুয়েল রানা।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মাদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ মোঃ তরিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)আব্দুর রশিদ মিয়া ।
২দিনব্যাপি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলা থেকে বালক ও বালিকা ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, সাতাঁর এবং দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।
অনুষ্ঠানে জেলা ৮টি উপজেলার শিক্ষা অফিসারগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী শিক্ষকগণ (শারীরিক শিক্ষা) ছাত্র-ছাত্রীবৃন্দ এবং খেলা পরিচালকগণ উপস্থিত ছিলেন।
পড়ুন : পটুয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার চেষ্টার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ওবিক্ষোভ


