নাটোরে কেয়ারগিভিং ফর এল্ডারলি পারসন্স (লেভেল-৩) শীর্ষক তিন মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের সমাপনী ও ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে গুরুদাসপুরের খুবজীপুরে অবস্থিত প্রবীণ সেবা কেন্দ্র প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এল্ডারলি কেয়ার বাংলাদেশের সভাপতি ও সরকারের সাবেক সচিব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব মোঃ রবিউল ইসলাম, নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান এবং কাতার চ্যারিটি বাংলাদেশ কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল মোতাইর।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র বাস্তবায়নে এবং কাতার চ্যারিটির সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে বক্তারা প্রবীণদের সুস্বাস্থ্য ও পরিচর্যায় দক্ষ কেয়ারগিভার তৈরিতে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
পড়ুন:দালানকোঠা নয়, মানবিক ও শিক্ষাক্ষেত্রের সামগ্রিক উন্নয়ন চাই: ডেপুটি স্পিকার
ইমি/


