বিজ্ঞাপন

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাইন্সল্যাব মোড় অবরোধ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়েরর অবহেলার অভিযোগে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে ঢাকা কলেজকে আলাদা রাখার দাবিও জানান তারা।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড় আটকে দেন তারা। এ সময় শিক্ষার্থীরা ঢাকা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সেখানে কয়েক মিনিট অবস্থানের পর মিছিল নিয়ে নীলক্ষেত মোড় ঘুরে ফের ক্যাম্পাসে ফিরে যান তারা।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবির জায়গাটা হচ্ছে ঢাকা কলেজের অস্তিত্ব। ঢাকা কলেজ যেভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। যে খসড়াটা (সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের) প্রকাশ হয়েছে সেটা আমরা দেখেছি, আমরা পর্যালোচনা করেছি।’

তারা আরও বলেন, ‘আমাদের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব আছে, থাকবে। কিন্তু যারা এই মডেলের বিশ্ববিদ্যালয় চাইছে, তাদের জায়গা থেকে তারা চাইতেই পারেন। কিন্তু এই মডেলের বিশ্ববিদ্যালয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না।’

চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে গত ২৪ সেপ্টেম্বর একটি অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, কলেজগুলোর অবকাঠামো দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত হবে একটি সংবিধিবদ্ধ সংস্থা। বিশ্ববিদ্যালয়ের সাতটি অ্যাকাডেমিক ক্যাম্পাস থাকবে। সাত কলেজই বিশ্ববিদ্যালয়ের একটি করে ক্যাম্পাস হিসেবে পরিচালিত হবে। এ অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আগামী সোমবার ‘লং মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

পড়ুন : রোববার ঢাকায় শিক্ষকদের বড় জমায়েত, আসতে পারে টানা কর্মবিরতির ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন