নীলফামারীর জলঢাকা উপজেলায় শিক্ষার্থী পিয়েল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার ৭ জুলাই উপজেলার মীরগন্জ বাজার মোড় সড়কে আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষ, শিশু, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পিয়েল হত্যাকাণ্ডের ২৭ দিন অতিবাহিত হলেও মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি, যা নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। তারা অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। আসামিদের দ্রুত গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে স্লোগান দেন।
পড়ুন:ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, জনদুর্ভোগ চরমে
ইমি/


