বিজ্ঞাপন

সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর প্রেস ক্লাব থেকে সরে শহীদ মিনারে শিক্ষকরা

২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। পুলিশের বাধার মুখে সেখান থেকে সরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১২ অক্টোবর) দুপুরে সেখানে সরে গিয়ে ওই স্থান থেকেই তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকেই কর্মসূচি চালিয়ে যাব।

এর আগে থেকেই পুলিশ শিক্ষকদের সরাতে প্রেসক্লাবের অভিমুখে যেতে থাকে। এ সময় আন্দোলনরত শিক্ষকরা পুলিশদের উদ্দেশ্য ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে শিক্ষকরা সাময়িক সময়ের জন্য সরে গেলেও ফের প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন।মাইকে শিক্ষক নেতারা কাউকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে সবাইকে এক থাকতে বলেন।

এর আগে দুপুরে অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে গেছেন এমপিওভুক্ত আন্দোলনরত শিক্ষকদের ১৩ সদস্যদের প্রতিনিধিদল।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন– এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. আবু তালেব সোহাগ, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালী, যুগ্ম সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ, যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আলাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব তোফায়েল সরকার, যুগ্ম সদস্য সচিব শান্ত ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ রাজু, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান এবং আজিজুর রহমান আজম।

লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা।

এর আগে, গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাড়ানোর পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল। সে সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।

পড়ুন : রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষকদের জমায়েত আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন