বিজ্ঞাপন

ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি অনুষ্ঠান হয়েছে। সদর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা এ র‍্যালির আয়োজন করে।

বিজ্ঞাপন

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে এ র‍্যালি বের হয়।

কলেজের অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম র‍্যালির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের অগ্রযাত্রা সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি আনিসুর রহমান।

পরে র‍্যালিটি সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সফর করে। পরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, সাধুহাটি ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী। র‍্যালিতে সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, জীবন অমূল্য। একটি ভুল সিদ্ধান্ত সারাজীবনের জন্য কষ্টের কারণ হতে পরে। রাগ বিরাগ ও অভিমানের বশবর্তী হয়ে অনেকে আত্মহত্যার মতো ভুল পথে পা বাড়ায়। আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান নয়।

পড়ুন: ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরের গ্যারেজ থেকে উদ্ধার, গ্রেপ্তার- ১

দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন