বিজ্ঞাপন

ধামরাইয়ে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

ঢাকার ধামরাই উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আলিফ (৭) নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আলিফ হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ উদ্ধার করেন।

নিহত আলিফ হাজীপুর পশ্চিমপাড়ার বাসিন্দা রাহিম হোসেনের ছেলে। রাহিম হোসেন পেশায় রাজমিস্ত্রির সহকারী (হেলপার) হিসেবে কাজ করেন। আলিফের মা আয়েশা বেগম চাকরিজীবী। পরিবারের সদস্যদের মধ্যে তিন বছর বয়সী ফারজানা নামে তার একটি ছোট বোন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোসল করতে গিয়ে আলিফ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলের দিকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহমেদুল হক তিতাস জানান, বিকেলে হাজীপুর গ্রামের ৭ বছরের একটি পানিতে ডুবে যাওয়া শিশুকে নিয়ে আসে। শিশুটিকে যখন হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়, তখন তার শরীরে প্রাণের কোনো লক্ষণ ছিল না। আমাদের কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘ব্রট ডেড’ (Brought Dead) বা হাসপাতালে মৃত অবস্থায় আনা বলা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন