১০/০২/২০২৬, ১৯:২৪ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নদীতে ভেসে উঠল দেড় বছরের নিখোঁজ শিশু তানহার লাশ

সুনামগঞ্জের দিরাইয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া দেড় বছরের শিশু তানহার লাশ চামটি নদীতে ভেসে উঠেছে। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার মজলিসপুর সংলগ্ন নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

এর আগে (১১ অক্টোবর শনিবার) দিরাই বাজার ব্রীজ নৌকা ঘাটে পরিবারের সঙ্গে যাত্রীবাহী নৌকায় ওঠে শিশু তানহা। নৌকা চলার সময় হঠাৎ অসতর্ক মুহূর্তে নদীতে পড়ে যায় সে। পরে নদীর স্রোতে তলিয়ে যায় এই শিশু।

খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে খোঁজ চালালেও শনিবার রাত পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি। অবশেষে পরদিন (১২ অক্টোবর রবিবার সকালে চামটি নদীতে ভেসে ওঠে তানহার নিথর দেহ।

শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা বলেন, নৌযান চলাচলে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা নদীপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন: ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরের গ্যারেজ থেকে উদ্ধার, গ্রেপ্তার- ১

দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন