“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”
প্রতিপাদ্যে গাজীপুরে বিশ্ব মান দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুর ও বিএসটিআই- গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন, বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে বিএসটিআই কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসটিআই গাজীপুর অফিসের প্রধান বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয়ের তাৎপর্য, বিএসটিআই‘র কার্যক্রম, গ্রহনযোগ্যতার বিষয় উল্লেখ করেন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট অন্যান্যদের দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
পড়ুন: বিকেল তিনটার মধ্যে দাবি না মানলে চারটায় লংমার্চ শুরুর ঘোষণা শিক্ষক-কর্মচারীদের
দেখুন: আখ থেকে যেভাবে তৈরি হয় কেরুর মদ
ইম/


