বিজ্ঞাপন

মহাসড়ক থেকে ময়লার ভাগার অপসারণ করলেন টুটুল, স্থায়ী ড্যাম্পিং স্টেশন করার দাবীতে মানববন্ধন

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি শরীফ আহমেদ টুটুলের উদ্যোগে ঢাকা বাইপাস সড়কের ময়লা অপসারন শেষে স্থায়ী ড্যাম্পিং স্টেশন স্থাপনের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

বিজ্ঞাপন

১৫ অক্টোবর বুধবার দুপুরে সড়কে রাখা আবর্জনার ভাগার অপসারন শেষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মানববন্ধন করেন তিনি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিঝুম পল্লি গ্রুপের চেয়ারম্যান আবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম হিরন মাস্টার, কার্যকরী সদস্য মশিউর রহমান সোহেল, বিএনপি নেতা অবসর প্রাপ্ত সার্জেন্ট মোমেন মিয়া, যুবদল নেতা আরিফ হোসেন প্রমূখ।

মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন, বিগত আওয়ামী সরকারের সময় থেকে গোলাকান্দাইল সরকারী খাল ভরাট করে ফেলে ময়লা দিয়ে। সেই ময়লা এখন পুরো সড়ক দখল করেছে। আমরা এখানকার বাসিন্দারা চরম ভোগান্তি পোহাচ্ছি। অবিলম্বে সরকারি জমিতে স্থায়ী ড্যাম্পিং স্টেশন করার জোর দাবী জানাচ্ছি।

আবুল হোসেন তার বক্তব্যে বলেন, এ ময়লার ভাগারের দুর্গন্ধে শুধু যে আমরা ভুগছি তা নয়, এ সড়কে যাতায়াতকারী ঢাকা, সিলেট,চট্টগ্রাম বিভাগের লোকজন ভুগছে। গুরুত্বপূর্ণ এ সড়ক থেকে ময়লার ভাগার না সরালে আমরা ডিসি অফিস ঘেড়াও করবো।

এ সময় শরীফ আহমেদ টুটুল তাঁর বক্তব্যে বলেন,ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে মূল সড়কের প্রায় পুরো অংশে গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দারা ময়লার ভাগার করে রেখেছে। এতে এসড়কে যাতায়াতকারীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীরা দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার অন্যতম পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষার তাগিদে সড়কের ময়লার ভাগার অপসারন করতে ছাত্রদল নেতা মাসুদসহ নেতাকর্মীদের নিজ উদ্যোগে সকাল থেকে কাজ করছি। তবে এটি স্থায়ী সমাধান নয়। তাই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনায় স্থায়ী ড্যাম্পিং স্টেশন স্থাপনের দাবী জানাচ্ছি।

পড়ুন: জয়পুরহাটে পিআরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন