০২/০৩/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে ইসলামী আন্দোলনের পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জাতীয় সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব রোডে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. মনিরুল হাসান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, এইচ. এম. জিয়াউল করিম, হাফিজুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আলী হোসেন, এবং জেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি আরিফুল ইসলাম আদিফ।

বক্তারা বলেন, “জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। জুলাই জাতীয় সনদকে আইনি স্বীকৃতি দিয়ে ইসলামী আন্দোলনের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

পড়ুন: জয়পুরহাটে পিআরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন