বিজ্ঞাপন

১০ শ্রমিকের মৃত্যুর রেশ কাটেনি, সীতাকুণ্ডে ফের শিপ ইয়ার্ডে প্রাণহানি

চট্টগ্রামের সীতাকুণ্ডে শীতলপুরের বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় আহত মো. আলাউদ্দীন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আট দিন চিকিৎসাধীন থাকার পর রোববার (২৩ আগস্ট) ভোরে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আলাউদ্দীন সীতাকুণ্ড থানাধীন কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে ফিটার হিসেবে কর্মরত ছিলেন।
গত ১৬ আগস্ট সকাল ৮টার দিকে উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন আলাউদ্দীন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে পাঁচলাইশের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, ইয়ার্ডে একটি জাহাজের ওপর কাজ করার সময় অসাবধানতাবশত আলাউদ্দীনের হাত থেকে একটি ভারী লোহার বস্তু নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এদিকে, গত ১৪ আগস্ট সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে শ্রমিক নিহতের মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই একই শিল্প এলাকায় আরও এক শ্রমিকের মৃত্যু হলো। ওই ঘটনায় জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যায়। একের পর এক দুর্ঘটনায় শিপ ব্রেকিং শিল্পে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বারাকা নামের একটি পুরোনো জাহাজে কাজ করার সময় আলাউদ্দীন আহত হয়েছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, প্রকাশ করলেন মানচিত্র

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন