১৮/০২/২০২৬, ১৪:৫৩ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৪:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে ১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে পাঁচ লাখ টাকার শিক্ষা বৃত্তি বিতরণ 

পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য জেলার ১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে প্রায় ৫লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার।

এসময় এসএসসি ক্যাটাগরিতে ৬৭ জন ও এইচএসসি ক্যাটাগরিতে ৪৬ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে এসএসসি পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে চার হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট ১১৩ জন শিক্ষার্থীকে প্রায় ৫ লক্ষ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, জেলা পরিষদের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও অনুপ্রাণিত করবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল নয়, একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই হবে প্রকৃত সাফল্য। পড়াশোনার পাশাপাশি বিষয় ভিত্তিক দক্ষতা অর্জনের মনযোগ দিতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভা.) মো. কামরুল হাসান সোহেল বলেন, শিক্ষাই উন্নয়নের ভিত্তি। জেলা পরিষদ সবসময় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপস্থিত অতিথিদের হাত দিয়ে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক ও সনদ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালীতে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন