১৮/০২/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
29 C
Dhaka
১৮/০২/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এককভাবে কোন দল মাতুব্বারী করতে পারবেনা: নুরুল হক নূর

গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে হলে সারাদেশ মিলিয়ে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে অনুপাতে সব দলের প্রতিনিধি সংসদে থাকতো তাহলে এককভাবে কোন দল মাতুব্বরি কিংবা ছড়ি ঘুরাতে পারবেনা।
বুধবার রাত ৮ টায় গলাচিপা পৌর মঞ্চে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এই দেশকে পরিবর্তন করতে হলে রাজনীতিবিদদের এবং রাজনীতির পরিবর্তন প্রয়োজন। রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অর্থাৎ আমলারা দেশ পরিচালনা করেন তাই এই দুই শ্রেণির মানুষের পতিবর্তন হয় তাহলে দেশ বদলে যাবে। সরকারি অফিস আদালতকে ঘুষ ও দুর্নীতি মুক্ত করতে হলে প্রয়োজনে বেতন দুই থেকে তিন গুন বাড়িয়ে দিতে হবে,এরপরে কঠোর ব্যাবস্থা গ্রহন করতে হবে যাতে একটি টাকাও ঘুষ নিয়ে নিতে না পারে।

গনঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা সভাপতি হাফিজুল মাস্টার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য ও পটুয়াখালী-১ আসনের সম্ভাব্য প্রার্থী কৃষিবীদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী-৪ আসনের সম্ভাব্য প্রার্থী ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল হাসান সহ অন্যান্যরা।

এসম সভায় গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলার আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব শাহআলম, যুগ্ম আহবায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা সহ বিভাগীয়, জেলা ও উপজেলার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কিছুদিন পূর্ব একটি সভায় সেনাবাহিনীর হাতে গুরুতর আহত হয়ে দেশে এবং বিদেশে চিকিৎসা শেষে তিনি পটুয়াখালী এসে তার নিজ নির্বাচনী এলাকা গলাচিপা উপজেলা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এলাকার কৃতি সন্তান সুস্থ্য হয়ে ফিরে আসায় মতবিনিময় সভা বিশাল জনসভায় রুপ নেয়। উপজেলা বাসী সহ সকল নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছিল।

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালীতে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন