০২/০৩/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরের মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একাধিক চাঁদাবাজি, মারামারি ও মোবাইল ছিনতাই মামলার আসামি সাবেক পৌর যুবদল নেতা বেল্লাল (৪২)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৮। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে মঠবাড়িয়া পৌর এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।

বিজ্ঞাপন

র‍্যাব সূত্রে জানা যায়, বেল্লাল পৌরসভার ৩নং ওয়ার্ডের দেলোয়ারের পুত্র এবং মঠবাড়িয়া পৌর যুবদলের সাবেক (বহিষ্কৃত) সদস্য। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মব সৃষ্টি করে আতঙ্ক তৈরি করে আসছিলেন।

তদন্তে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর মঠবাড়িয়ার একটি খাবার হোটেলে মব সৃষ্টি করে চাঁদা দাবি ও হামলার ঘটনায় হোটেল মালিক সুমি বেগম বাদী হয়ে বেল্লালসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এছাড়া গত ১৩ এপ্রিল তুষখালী গ্রামের শফিকুল ইসলামের দায়ের করা চাঁদাবাজি মামলার প্রধান আসামিও তিনি।

এছাড়াও পূর্ব রাজপাড়া গ্রামের সেলিম হাওলাদার কর্তৃক জেলা পুলিশ সুপারের কাছে দায়ের করা আরেকটি চাঁদাবাজি অভিযোগে বেল্লাল প্রধান অভিযুক্ত হিসেবে নাম রয়েছে।

র‍্যাব জানায়, বেল্লালের অন্যতম সহযোগী ও চোরচক্রের সক্রিয় সদস্য খালিদ ইমনসহ অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

র‍্যাব-৮ এর এক কর্মকর্তা বলেন, “বেল্লাল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তাকে গ্রেফতার করা হয়।”

গ্রেফতারের পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বেল্লালকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়। মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, “বেল্লালের বিরুদ্ধে পৃথক দুটি চাঁদাবাজি মামলায় তাকে আটক দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

পড়ুন: ঘষাঘষি না করে কালি শুকানোর সময় দেন : রাবি উপাচার্য

দেখুন: কুমিল্লার বিপিএল শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্ত |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন