১৮/০২/২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেছারাবাদে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

পিরোজপুরের নেছারাবাদে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আউরিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ। উপজেলা জাকের পার্টির সভাপতি সাইফুল ইসলাম রেদোয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট বরিশাল বিভাগের সভাপতি আরিফুল ইসলাম হেদায়েত, এবং জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি শিকদারসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জাকের পার্টি সর্বদা শান্তি, সম্প্রীতি ও সত্যের রাজনীতিতে বিশ্বাসী। দেশ ও জাতির কল্যাণে দলের অবদান অনস্বীকার্য। তারা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজে ঐক্য ও মানবতার বাণী ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।

সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : এমিনেন্ট বয়েজ পিরোজপুরের উদ্যোগে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি‎‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন