১৪/০২/২০২৬, ১৬:১৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৬:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসলাম কোন দলের সম্পদ নয়: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,ইসলাম কোন দলের নিজস্ব সম্পদ নয়,কোন দলের সাথে ইসলাম লেখা থাকলেও তারা ইসলামের মালিক হয়ে যায়না। নির্বাচনের আগে কোন কোন দল লেবাস পরিবর্তন করবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী আরবি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া ইসলামিয়া আরবিয়া জিরি মাদরাসা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা আহমদ হাসান রহঃ,মরহুম মুফতি নুরুল হক রহঃ ও শাহ তৈয়ব সাহেব রহঃ এর কবর জেয়ারত করেন। এসময় তিনি জামেয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব এর সাথে সৌজন্যে সাক্ষাত করেন।

পরে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ আরবি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া ইসলামিয়া জমিরিয়া পটিয়া আরবি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য।

সেখানে তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম শাহ মুফতি আজিজুল হক সাহেব রহঃ ,হাজী ইউনুস রহঃ,আন্তর্জাতিক ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা হারুন ইসলামাবাদীর কবর জেয়ারত করেন।

জামেয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করে মাদ্রাসার খোঁজখবর নেন।

এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে দীর্ঘদিন ইসলামবিরোধী সরকার ছিল আওয়ামী লীগ। তাদের পতন হবে আমার সবাই জানলেও কিভাবে পতন হবে তা জানতাম না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিমসহ অনেক কিছু সংযুক্ত করেন। আওয়ামী লীগ সংবিধানে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস সরিয়ে দিয়েছে। সেটা আমরা পুনঃস্থাপন করবো ইনশাল্লাহ।  
   
তিনি আরও বলেন, রাজনৈতিক ফায়দা উদ্দেশ্য, দলীয় উদ্দেশ্য হাসিল, শুধুমাত্র ক্ষমতায় আরোহনের জন্য ইসলামের ব্যবহারকে বন্ধ করতে হবে। তিনি একইসাথে সকল ধর্ম-বর্ণের নাগরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গাজী শাহজাহান জুয়েল,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া,সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক,হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস,যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু,রেজাউল করিম নেছারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : যমুনা টিভির সাংবাদিককে নির্যাতনের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন