১০/০২/২০২৬, ১৩:৩৬ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ভোলা-৪ ( চরফয়াশন ও মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন,যুবকেরা সমাজকে এগিয়ে নিবে।

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করে দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ত করা হবে।

আমি নির্বাচিত হতে পারলে চরফ্যাশন ও মনপুরাকে চাঁদাবাজ এবং মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ। সকল অপসংস্কৃতি দূর করে যুব সমাজকে নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তোলবো।

বৃহস্পতিবার( ১৬ অক্টোবর) বিকাল ৪টায় ব্রজগোপাল টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যক্ষ মোস্তফা কামাল আরো বলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি। আমাদের আগামীর সংগ্রাম হবে দুর্নীতির বিরুদ্ধে। আগামী দিনে জনগণের প্রত্যাশা অনুযায়ী জামায়াত ইসলামী বাংলাদেশকে সম্মৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবে, ইনশাআল্লাহ।

উপজেলা জামায়াতের যুব ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারী মাওলানা কাজী হারন অর রশীদ, উপজেলা আমীর অধ্যক্ষ মীর মো: শরীফ হোসেন , নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান, মাওলানা মো.সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: মহিববুল্লাহ, পৌর আমীর অধ্যাপক মামুন আলম প্রমুখ।


পরে একটি র‍্যালী বের করে যুব বিভাগ। র‍্যালিটি চরফ্যাশন সদর রোড সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জামায়াতে ইসলামী’র দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে কয়েক হাজার যুবক অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন