২৫/০২/২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মানিকদি থেকে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এসআই (নিঃ) মোঃ গোলাম সবুর ও সঙ্গীয় অফিসার ফজলুল করিম থানা এলাকার বিভিন্ন সড়কে নিয়মিত টহল দিচ্ছেন । এ সময় গোপন সুত্রে তারা জানতে পারেন, ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী মাঠের কোনায় “ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন”-এর সামনে গত দুইদিন ধরে একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

বিষয়টি তারা থানার অফিসার ইনচার্জকে অবহিত করে ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুলিশ সদস্যরা মোটর সাইকেলটি উদ্ধার করে। উদ্ধারকৃত নীল রঙের Apache RTR 150cc মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর টাঙ্গাইল-ল-১২-৭৪১০, চেচিস নং PS634KE48k6E02801 এবং ইঞ্জিন নং 0E4BK 2001860।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে মোটর সাইকেলটির মালিকের কোনো সন্ধান পাওয়া না যাওয়ায় পুলিশ স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ জানান, “উদ্ধারকৃত মোটরসাইকেলটি থানায় হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও প্রক্রিয়াধীন।”

বিজ্ঞাপন

পড়ুন : আইন-আদালত উত্তরায় নাশকতার গোপন মিটিং থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন