24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শিমুলতলী মেলায় লটারী ও জুয়া বন্ধ করতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম আলেম সমাজের

গাজীপুরের শিমুলতলী এলাকায় আর্মি ফার্মা মাঠে মেলার নামে জুয়া-লটারি চালানোয় রাস্তা আটকে বিক্ষোভ করেছে আলেম-ওলামা ও এলাকাবাসী।

শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুমা ঢাকা টু শিমুলতলী সড়ক আটকে এই বিক্ষোভ করেন তারা।

জুমা’র নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শিমুলতলী বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সামনে জড়ো হন স্থানীয়রা। এতে প্রায় ২ ঘন্টা ওই সড়কে যানচলাচল বন্ধ থাকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, প্রবেশমূল্যের নামে প্রতিটি দর্শনার্থীর কাছ থেকে নেওয়া হচ্ছে ২০ টাকা। সেই টিকিট দিয়ে ‘লটারি কুপন’ বলে দাবি করে বড় পুরস্কারের লোভ দেখানো হচ্চে। জুয়া চলছে পাশাপাশি অশ্লীল নাচগান চালিয়ে যুবসমাজকে নষ্ট করছে৷ এছাড়া গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান বাজানোয় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। এর আগে ডুয়েট শিক্ষার্থীরা ও এলাকাবাসী মিলে জেলা প্রশাসক বরাবর দফায় দফায় চিঠি দিলেও কোন সুরাহা মেলেনি।

আগামী ৩ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন স্থানীয়রা। এ বিষয়ে মেলা আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

তবে পুলিশ ও সিভিল প্রশাসন বরাবরই বলে আসছেন তারা এই মেলার অনুমোদন দেয়নি এমনকি তাদের কাছে কেউ আবেদনও করেননি। সেনাবাহিনীর নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল মেলা পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে অবৈধ মেলায় রমরমা লটারি বাণিজ্য, নিশ্চুপ প্রশাসন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন