১৩/০২/২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন দিনাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব শহরের মেদ্দাপাড়ায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলার শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন।

ইসলামী আন্দোলন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা মোঃ জাহাংগীর আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি ফারহান আবসার ও ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি ওমর ফারুক।

বিজ্ঞাপন

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আজিজুল হক প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন দিনাজপুর পৌরসভা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান রানা।

সম্মেলন শেষে অধ্যাপক মোঃ জাহাংগীর আলমকে সভাপতি ও মোঃ সিরাজ শাহকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন দিনাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৩১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

পড়ুন : দিনাজপুরের বিরামপুর থেকে বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন