বিজ্ঞাপন

মোহনগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে মাদকসহ আটক ৩, ভিন্ন মেয়াদে সাজা

নেত্রকোনার মোহনগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহনগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহনগঞ্জ উপজেলার সেখুপুর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৩৬), সামাইকোনা গ্রামের মো. রইছ মিয়ার ছেলে মো. রাজন মিয়া (৩২) এবং ধর্মপাশা সদরের মো. কাজিম উদ্দিন আহমেদের ছেলে রিয়াজুল আহমেদ (১৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মোহনগঞ্জ সিএনজি স্ট্যান্ড এলাকার রাস্তায় অভিযান চালায় তাদের একটি দল। এ সময় সেখান থেকে মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আসামিরা নিজেদের দোষ স্বীকার করলে মো. সুজন মিয়া ও মো. রাজন মিয়াকে চার মাস করে এবং রিয়াজুল আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে অর্থদণ্ডও দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী রাতেই দণ্ডপ্রাপ্ত আসামিদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

বিজ্ঞাপন

পড়ুন : মান্নত পূরণের আশায় সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন