24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২২:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনার চার কলেজে সব শিক্ষার্থী ফেল

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় খুলনার চারটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। যশোর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এমন হতাশাজনক চিত্র উঠে এসেছে। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তিতে বোর্ডে শীর্ষে অবস্থান করেছে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল (এম এম) সিটি কলেজ।

ফলাফলের বিশ্লেষণ অনুযায়ী, খুলনা জেলার ১০৩টি কলেজ থেকে মোট ২২ হাজার ৫১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১২ হাজার ১৫৬ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৯৮ শতাংশ। যশোর বোর্ডের আওতাধীন ১০ জেলার মধ্যে পাসের হারে খুলনা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মডেল কলেজ খুলনা থেকে ১ জন, খুলনা সদরের হোম ইকোনমিক্স কলেজ থেকে ১ জন, পাইকগাছার কপিলমনি সহচারী বিদ্যা মন্দির থেকে ৫ জন এবং তেরখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।

অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্তিতে সবচেয়ে এগিয়ে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল (এম এম) সিটি কলেজ। কলেজটি থেকে এ বছর ১ হাজার ৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৩৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৪৭ জন শিক্ষার্থী।

দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা সরকারি মহিলা কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ১০৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯৮৫ জন পাস করেছে এবং ২০৪ জন জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় স্থানে সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়—কলেজটি থেকে ১ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬৮ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া খুলনা পাবলিক কলেজ থেকে অংশ নেয় ৩৪১ জন শিক্ষার্থী, পাস করেছে ৩৩৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৫৫ জন।

ফলাফল ঘোষণার পর ভালো ফল করা কলেজগুলোর শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে।

বিজ্ঞাপন

পড়ুন : মামলাজটে খুলনার জেলখানা ফেরিঘাট, বছরে কোটি টাকার রাজস্ব ক্ষতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন