24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় ঘরে ঢুকে যুবককে গুলি

খুলনা মহানগরের কাস্টম ঘাট এলাকায় স্ত্রী ও সন্তানের সঙ্গে বিশ্রাম নিচ্ছিলেন সোহেল নামের এক যুবক। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সোহেলকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ জানায়, সোহেল বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার মিশনবাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে। তিনি কাস্টম ঘাট এলাকার মনিরুল ইসলামের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন। এর আগেও গত ৩ আগস্ট একই স্থানে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তখনও তিনি আহত হয়েছিলেন, তবে মামলা করেননি।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সোহেলের বিরুদ্ধে হত্যা, মাদক ও নারী নির্যাতন—এমন তিনটি মামলা রয়েছে। সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জামিনে মুক্ত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক–সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হামলা চালানো হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, চলতি অক্টোবর মাসেই খুলনা নগরীতে চারটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সর্বশেষ গত ৬ অক্টোবর কাস্টম ঘাট এলাকায় ইমরান মুন্সি নামে আরেক যুবককে গুলি করে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লায় নিজ ঘরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন