24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২১:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনা-৩ আসনে হাতপাখা মার্কার প্রার্থী মাওঃ আব্দুল আউয়ালের মোটরসাইকেল শোডাউন

খুলনা-৩ আসন (দৌলতপুর, খালিশপুর, আড়ংঘাটা, যোগীপোল) এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

শুক্রবার (১৭ই অক্টোবর) বিকালে কয়েকশত মোটরসাইকল নিয়ে শোডাউনটি অনুষ্ঠিত হয়।

শোডাউনটি খুলনা সিটি করপোরেশনের একাংশ ১-১৫ নং ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন মহল্লার সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর নতুন রাস্তা মোড়ে হয়ে খালিশপুর নেভি চেকপোস্টে এসে সংসদ সদস্য প্রার্থীর দোয়া ও বক্তব্যের মাধ্যমে মোটরসাইকেল শোডাউন শেষ হয়।

এসময় সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন উন্নয়ন বঞ্চিত খুলনা-৩ এই আসনের মানুষ বেশি উন্নয়ন বঞ্চিত। এই এলাকার মানুষ যোগ্য প্রার্থী না পাওয়ায় তারা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে দলীয় মনোনয়ন দিয়েছে। আমি নির্বাচিত হলে এক সময়ের মঙ্গা কবলিত এই খুলনা-৩ এ পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এসময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি, খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আমানুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, খুলনা-৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ হাসান ওবায়দুল করীম, যুগ্ম আহবায়ক আবু সালাউদ্দিন, বন্দ সরোয়ার হোসেন, সমন্বয়কারী আবু গালিব, যুগ্ম সমন্বয়কারী বাদশা খান, মোঃ আলফাত হোসেন লিটন, মাষ্টার মঈনুদ্দিন ভূইয়া, কাজী তোফায়েল হোসেন, আবুল কালাম আজাদ, মাহদী হাসান মুন্না, মোঃ পলাশ শিকদার, গাজী মিজানুর রহমান, মোঃ নিজাম উদ্দীন মল্লিক, অর্থ সমন্বয়কারী তরিকুল ইসলাম বন্দ, গণসংযোগ সমন্বয়কারী মোঃ তরিকুল ইসলাম কাবির, সদস্য নাজিম হাওলাদার নাঈম, প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজ, সদস্য আল মামুন রাফি, প্রকাশনা সমন্বয়কারী মুফতি ইসহাক ফরিদী, সদস্য আব্দুল্লাহ আল নোমান, সেচ্ছাসেবক সমন্বয়কারী মোঃ নাজমুল হাসান প্রমুখ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় ঘরে ঢুকে যুবককে গুলি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন