আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত (৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত)১৪ দিন মেয়াদী উপজেলা ও থানার আনসার প্রশিক্ষণ তৃতীয় ধাপের অনুষ্ঠান সমাপ্ত করা হয়েছে।
শনিবার দুপুরে প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কমান্ড্যান্টের কার্যালয়,রাজবাড়ীতে এ প্রশিক্ষণের সমাপ্ত করা হয়।
রাজবাড়ী সদর উপজেলার প্রশিক্ষক হাবিবা খাতুন তারার সঞ্চালনায় ও রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার,(পিভিএম) এর সভাপতিত্বে-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার তার মূল্যবান বক্তব্যে বলেন-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনসার সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালন ছাড়া ও সমাজ থেকে বাল্যবিবাহ,বহুবিবাহ,মাদকের মতো ধ্বংসাত্নক ব্যাধি দূরীকরণ ও আর্থ সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের অবদান রাখতে নির্দেশ দেন।এছাড়াও তিনি সামাজিক অবক্ষয়রোধসহ নৈতিকতা, শিষ্টাচার ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক বিভিন্ন বিষয়াদি প্রশিক্ষণার্থীদের মাঝে তুলে ধরেন।এর পাশাপাশি আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সমাজের প্রতি সর্বোপরি দায়িত্বপালন এবং রাষ্ট্রের প্রতি অনুগত থেকে দেশ ও জাতি গঠনে নিজ নিজ কর্তব্য পালনের কথাও বলেন।
পরে প্রশিক্ষণ শেষে অসামান্য কাজের স্বীকৃতিস্বরুপ প্রথম ৩জন আনসার সদস্যদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার মোট ৭০ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
পড়ুন : রাজবাড়ীতে দুবাই প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


