32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৩:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাষ্ট্র কাঠামোর ৩১ দফা নিয়ে কাঞ্চন পৌর জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর বিএনপির আয়োজনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর পরিকল্পিত ৩১ দফা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শনিবার বিকালে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলাদল নেত্রীতানজিলা শিল্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম,আশরাফুল হক রিপন, মহিলাদল নেত্রী সুফিয়া বেগম, নাসরিন বেগম, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা বিএনপি ও কাঞ্চন পৌর বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন সম্ভাবনা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে নজিরবিহীন পরিকল্পনা করেছেন। এটি বাস্তবায়ন হলে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে। দেশের জন্যে, দেশের মানুষের স্বার্থ রক্ষায়। আমাকে দল সুযোগ দিলে রূপগঞ্জকে আধুনিক ও মডেল রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবো৷ আমরা সাধারণ নাগরিকের পাশে থাকবো।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে এলাকাবাসীর হাতে মাদক কারবারিতে জড়িত দেশীয় অস্ত্রসহ ৬ জন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন