১৮/০২/২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৮/০২/২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের পরিচিতি ও প্রতিবন্ধীদের সহায়তা বিতরণ অনুষ্ঠিত


আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পটুয়াখালী জেলা কমিটির পরিচিতি সভা ও প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৫টায় পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন এর সভাপতি মোরশেদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টর সাবেক বিচারপতি সিকদার মকবুল হক।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হায়দার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ, এম, মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো: মঞ্জুর হোসাইন ইসা।

এসময় উপস্থিত ছিলেন সাবেক জিপি এ্যাড. আবুল হক ফরাজি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আবুল কাসেম, পটুয়াখালী ব্লাস্টের সাবেক সমন্বয়কারী এ্যাড. মোঃ নিজাম উদ্দিন, সিনিয়র আইনজীবী নোটারী পাবলিক এ্যাড. এ,কে,এম আজিজুল হক, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আল মামুন, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এ,কে,এম নুরউদ্দিন আহমেদ সাদি সহ আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন


অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে কর্মরত প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের অধিকার রক্ষা ও সেবায় আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রবাসীরা অনেক কষ্ট করে এদেশের কল্যানে রেমিট্যান্স যোদ্ধার কাজ করছে। তাদের কল্যানেও আমাদের কাজ করতে হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ ও আর্থিক সহায়তা হিসেবে দুইজন প্রতিবন্ধী মানুষকে হুইল চেয়ারম্যান, দুইজনকে ক্রাচ ও নগদ অর্থ প্রদান করা হয়।

পড়ুন : পটুয়াখালীতে গোলবুনিয়া খাল থেকে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন