বিজ্ঞাপন

৫ শতাংশ বাড়ি ভাড়ার সিদ্ধান্ত প্রত্যাখান শিক্ষকদের, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

পাঁচ শতাংশ বাড়িভাড়া দেয়ার সিদ্ধান্ত প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার (১৯ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ৮ম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার দুপুর বারোটায় শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, রোববার সকালে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ নির্ধারণ করে তাতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। এই ভাতা সর্বনিম্ন দুই হাজার টাকা হবে।

এতে কিছু শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে, বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করা হবে। বর্ণিত ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন