দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে আমি স্বপ্ন দেখি দিনাজপুর সদর উপজেলাকে ঢেলে সাজানো হয়েছে। পৌরসভাকে সিটি কর্পোরেশন করা হবে, টেক্সটাইল ইনস্টিটিউটকে কলেজে রূপান্তরিত করা হবে। একটি ক্যাডেট কলেজ স্থাপন করা হবে। দিনাজপুর মেডিকেল কলেজ এর অন্তর্ভূক্ত করা হবে জিয়া হার্ট ফাউন্ডেশনকে। এমনকি দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা হবে। এসব কিছুই সম্ভব যদি আমি নির্বাচিত হই।
জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল দেশ নায়ক তারেক রহমান দেশ গঠনে ৩১ দফার বাস্তবায়নে সকল নেতাকর্মীকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
১৮ অক্টোবর শনিবার বিকেলে সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের মাস্তান বাজার এলাকার সুখীপীর হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এই নেতা।
শেখপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজগার আলির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা, কোতয়ালী বিএনপিসহ ১০ ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকমীরা।
এর আগে সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ ও চেরাডাঙ্গী মাঠ থেকে বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মোটরসাইকেলের একটি বিশাল বহর পুলহট, বড়মাঠ, সদর হাসপাতাল, বালুবাড়ী শহীদ মিনার, মহারাজা মোড় হয়ে ৪নং শেখপুরা ইউনিয়নের মাস্তান বাজারে গিয়ে শেষ হয়।
এরপর মাস্তান বাজার ও ইউনিয়নের বিভিন্ন জায়গায় তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করেন দিনাজপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
পড়ুন : দিনাজপুরে ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি রাজু ও সাধারণ সম্পাদক নাসিম


