রাঙামাটি শহরের বনরূপা বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে সংস্থা দুইটির জেলা কার্যালয়ের সমন্বয়ে বনরূপা বাজার তদারকি ও অভিযান করা হয়।
এসময় মাছের বাজারে বিশেষ তদারকি করা হয়।দৈবচয়ন ভিত্তিতে মাছের ফরমালিন টেস্ট করা হয় ও চিংড়ি মাছে জেলি আছে কিনা যাচাই করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল মাছ ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন করা, মাছে রঙ মেশানো ও প্রজেক্টের মাছ হ্রদের মাছ বলে বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাঙামাটির নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায়। এতে কোতোয়ালি থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন অভিযানে সহায়তা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ বলেন, বিশেষ করে বনরূপার মাছ-মাংসের বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই মাছ ব্যবসায়ীকে ৫ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া মাছের ফরমালিন টেস্ট ও জেলি মেশানো হয়েছে কিনা- এসব যাচাই করা হয়েছে।
পড়ুন: কার্গো ভিলেজে আগুন : ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া
দেখুন: দক্ষিণ চীন সাগরে সীমানা বিরোধ, কতটা আগ্রাসী হতে পারে চীন
ইম/


