29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সরকারকে সুশীল মনোভাব ও দয়াপ্রবণ মনোভাব থেকে বেরিয়ে আসার আহবান সারজিসের

জুলাই সনদ এর আইনগতভিত্তি না করে , শহীদ পরিবারদের জীবনে নিরাপত্তা না দিয়ে এবং খুনি হাসিনাসহ হত্যাকাণ্ডের সকল আসামিদের বিচার না করে সরকার যদি শুধুমাত্র দায় সারা একটি নির্বাচন দিতে যায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি জানালেন এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ (১৯ অক্টোবর) রবিবার সন্ধ্যায় নগরীর তিলোত্তমা হোটেলে রংপুর জেলা ও মহানগর সমন্বয় সভা শেষ করে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব বলেন তিনি। এ সময় তিনি বলেন‌ ফ্যাসিস্টদের যে সকল তোষামোদকারীদের অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারিনি তারা এখন বিভিন্নভাবে অডিও ,ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাই তিনি সরকারকে সুশীল মনোভাব ও দয়া প্রবণ মনোভাব থেকে বেরিয়ে এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান ।

সর্বশেষ তিনি উত্তরবঙ্গে রংপুর বিভাগ বরাবরই তাদের জায়গা থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগামীতে যারা রংপুরে প্রতিনিধিত্ব করতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলেন রংপুরের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে । যদি না দেন তাহলে তাদেরকে রংপুর কে নিয়ে রাজনীতি করার চিন্তা বাদ দেয়ার কথা বলেন তিনি ।

বিজ্ঞাপন

পড়ুন : কর্মবিরতি কর্মসূচি পালন করছেন রংপুরের বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন