০১/০৩/২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

“ সাংবাদিক রানুচ্চির ওপর হামলা সাংবাদিকতার মেরুদণ্ডে আঘাত” : জুসেপ্পে কন্তে


ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও “মুভিমেন্তো ৫ স্টেলে” নেতা জুসেপ্পে কন্তে সাংবাদিক সিগফ্রিদো রানুচ্চি-এর ওপর হামলাকে “সাংবাদিকতার মেরুদণ্ডে আঘাত” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “রানুচ্চি বহু মামলা, চাপ, ও হুমকির মুখেও সত্য প্রকাশে অটল থেকেছেন। অথচ তার অনুষ্ঠান সরিয়ে দেওয়া হচ্ছে, টিম ভেঙে দেওয়া হচ্ছে—এটা এক ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত।”

বিজ্ঞাপন

কন্তে সরকারের ওপরও অভিযোগ তোলেন যে তারা Rai (ইতালির পাবলিক মিডিয়া)-এর নজরদারি কমিশনকে এক বছর ধরে পঙ্গু করে রেখেছে। তার দাবি, “যে রাজনীতিকরা আজ সহানুভূতি দেখাচ্ছেন, তারা আগে রানুচ্চির বিরুদ্ধে আনা মামলাগুলো প্রত্যাহার করুন এবং ক্ষমা চান।”

কন্তে ২২ অক্টোবর বিকেল ৫:৩০-এ রোমে এক ‘মতপ্রকাশের স্বাধীনতা সমাবেশ’ আয়োজনের ঘোষণা দেন। তিনি সরকারের বিরুদ্ধে “সংসদীয় তদন্ত কমিশনে স্বাধীন কণ্ঠস্বর দমন”-এর অভিযোগ আনেন।

পড়ুন : ইতালীতে বোরকা বা নেকাবে মুখ ঢেকে চলা নিষিদ্ধের প্রস্তাব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন