০১/০৩/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক ওবায়দুর মাসুম

ঢাকা অফিস থেকে বাড়ি ফেরার পথে বিডিনিউজ এর সিনিয়র করেসপন্ডেন্ট ও মাধবদী থানা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনা ঘটেছে। পেশাগত দায়িত্ব শেষে রোববার (১৯ অক্টেবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নরসিংদীতে মাধবদী থানার কান্দাইল এলাকায় দুর্বৃত্তদের হাতে এ হামলার শিকার হন।

ওবায়দুর মাসুমের উপর এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় মাধবদী থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

জানা যায়, এ হামলার খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

ওবায়দুর মাসুম বলেন, “আমি প্রায়ই অফিস শেষে নরসিংদীর মাধবদীতে নিজ বাড়িতে চলে আসি। আজও রাত নয়টার দিকে মহাখালীর অফিস থেকে বের হয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলাম। বনানীতে চশমার দোকানে যাওয়ার কারণে কিছুটা দেরি হয়। ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল এসে আমার  বাইকের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই একটি বাইক থেকে দুজন নেমে আমার পিঠে, বাহুতে, ডান পায়ে পেটায়। এরমধ্যে একজন গালিগালাজ করে। বলে…. খুব বড় সাংবাদিক হইছে। এসময় আমার বাইকটির সামনের অংশে ভাংচুর করা হয়। পরে তারা দ্রুত ইক ঘুরিয়ে ঢাকার দিকে চলে যায়।

তিনি বলেন, আমার সঙ্গে মোবাইল, ল্যাপটপ ছিল, এসবের কিছুই তারা নেয়নি। যে কারণে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টাও মনে হচ্ছে না। পেশাগত কোন কারণে হয়ত এমনটা হতে পারে, এছাড়া কোন কারণ খোঁজে পাচ্ছি না। খবর পেয়ে স্বজন ও স্থানীয়দের সহায়তায় হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এ বিষয়ে থানায় অভিযোগ করব।

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবু হাসনাত মোঃ সায়েম বলেন, সাংবাদিক মাসুমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেয়া হয়েছে, তিনি শংকামুক্ত।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীর চরাঞ্চলে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন