25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২১:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে নবীন বরণে সংঘর্ষ: গ্রেফতার ২৪

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রবিবার (১৯ অক্টোবর) নবীন বরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী মূলহোতা সিফাত ও আবরারসহ ২৪ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

পুলিশ ও র‌্যাব নগরীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

সোমবার (২০ অক্টোবর) সকালে র‍্যাব -১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ ও কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুরে কলেজ ক্যাম্পাসে আধিপত্য নিয়ে তর্কাতর্কি সংঘর্ষে রূপ নিলে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। ঘটনাস্থলে চারজন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মাহিন ও রিজভী গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যবসায় শিক্ষা বিভাগের জিসান ও তাহফিদের সঙ্গে বিজ্ঞান বিভাগের তানভীন সিফাতের কথা কাটাকাটির পর সিফাত বাহিরের বন্ধুদের নিয়ে ধারালো অস্ত্র নিয়ে কলেজে ফিরে হামলা চালায়। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক তরুণ রামদা হাতে দৌড়াচ্ছে এবং আরেকজন পিস্তল হাতে রয়েছে। তদন্তে জানা গেছে, অস্ত্রধারী তরুণ হলেন সিফাত।

ওসি মহিনুল ইসলাম জানান, “ঘটনার পর পুলিশ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে, যাতে ৬৩ জনকে আসামি করা হয়েছে।” জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, “রাতভর অভিযান চালিয়ে মূলহোতাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

র‌্যাব-১১ এর মেজর সাদমান ইবনে আলম বলেন, “ঘটনার ভিডিও প্রকাশের পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। র‌্যাব তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে, যারা আদালতে পাঠানো হবে।

পড়ুন: নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৮০

দেখুন: গণহত্যার রায় নিয়ে আগাম মন্তব্যে ক্ষুব্ধ ট্রাইব্যুনাল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন