বিজ্ঞাপন

জুলাই শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের জেলা সম্মেলন

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রামের পটিয়া আদর্শ স্কুল হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম পূর্ব জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম পূর্ব জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাষ্ট্র এখনো জনগণের ন্যায্য আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ।”

তিনি আরও বলেন, “পীর সাহেব চরমোনাই ক্ষমতার মোহকে প্রাধান্য না দিয়ে ইসলামী আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং নীতির প্রশ্নে আপস না করে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।”

অনুষ্ঠানে বক্তব্য দেন শরীফুল আলম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোজাহিদ সগীর, পটিয়া উপজেলা সভাপতি হাফেজ মামুনুর রশিদ এবং পটিয়া পৌরসভা সভাপতি মাওলানা সৌরভ হোসেন আয়মন। এছাড়াও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ জুলাই অভ্যুত্থানের চেতনা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম পূর্ব জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মাওলানা মুহাম্মাদ ইউনুস। সহ-সভাপতি নির্বাচিত হন মাওলানা নুরুল আলম তালুকদার, হাফেজ জাহেদুল হক ও মাওলানা জুনাইদ বিন হামিদ। সেক্রেটারি নির্বাচিত হন হাফেজ আবুল কালাম, জয়েন্ট সেক্রেটারি মুফতি মিশকাতুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মুহাম্মদ মারুফুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে ঐতিহাসিক মুড়লী ইমাম বাড়ি পুনঃনির্মাণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন