০২/০৩/২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মঠবাড়িয়ায় চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা: আটক ৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামে এক চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯ অক্টোবর) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠায়।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার বলেন, “বাবা দোকানের বকেয়া টাকা চাইলে কিছু মাদকাসক্ত যুবক ক্ষিপ্ত হয়ে যায়। গতকাল রাত নয়টার দিকে বড় শৌলা এলাকার সোনা উদ্দিনের বাড়ির সামনে তারা বাবাকে কুপিয়ে হত্যা করে। আমি বাবার হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল হালিম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।”

পিরোজপুর জেলায় সাম্প্রতিক সময়ে এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন