25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২১:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদক বিক্রির প্রতিবাদ করায় ট্রাকচালককে হত্যা,প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে মাদক বিক্রির প্রতিবাদ করায় ট্রাকচালক আলামিন মিয়াকে হত্যার প্রধান আসামি দ্বীন ইসলাম ডালিমকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা।

বিজ্ঞাপন

রোববার (১৯ অক্টোবর) রাতে ঢাকার বনানী থানাধীন কাকলী এলাকা থেকে তাকে আটক করা হয়। ডালিমের বাড়ি দাউদকান্দি উপজেলার পূর্ব হাউষদি গ্রামের পাঁচগাছিয়া এলাকায়।

আজ সোমবার সকালে নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ৯ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব হাউষদি গ্রামে মাদক বিক্রির প্রতিবাদ করায় আলামিন মিয়া (৩৫) হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেপ্তারকৃত ডালিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নিহত আলামিন মিয়া মাদক বিক্রির প্রতিবাদ করায় ডালিমের সঙ্গে তার বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পরিকল্পনা অনুযায়ী,৯ অক্টোবর সকালে পূর্ব হাউষদি গ্রামের আল মদিনা মসজিদের সামনে ডালিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আলামিনের উপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত আলামিনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী দাউদকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকারীরা ঘটনার পর এলাকায় থেকে পালিয়ে যায়।

পরে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় রোববার রাতে কাকলীতে অভিযান চালিয়ে ডালিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে। তাকে দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৮০

দেখুন: গণহত্যার রায় নিয়ে আগাম মন্তব্যে ক্ষুব্ধ ট্রাইব্যুনাল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন