১৪/০২/২০২৬, ১৩:২৭ অপরাহ্ণ
27 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৩:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে মায়ের হাতে ৩৬ দিনের নিজ সন্তানকে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বালতির পানিতে চাপা দিয়ে ৩৬ দিনের নিজ সন্তান নূর হাসান তহা হত্যার অভিযোগ ওঠেছে শিশুর আপন মা তাহমিনা আক্তার মুন্নীর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ( ২১অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভাট্টা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত একমাস বয়সী শিশু নূর হাসান তোহা উপজেলার করগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভাট্টা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে মায়ের সাথে ছিলো শিশু তহা৷ দুপুরের দিকে শিশুর বাবা নূর মোহাম্মদ বাড়িতে এসে দেখতে পান স্ত্রী তাহমিনা মাটিতে শুয়ে আছে। পরে শিশুকে খোঁজা শুরু করেন তিনি৷ এক পর্যায়ে শিশুটির মা নিজে ঘরে বালতি দেখিয়ে দেন৷ পরে সেখান থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়৷ এসময় শিশুর মা তাহমিনা আক্তার মুন্নী নিজেই হত্যার কথা স্বীকার করেন। এছাড়াও নানান অসংলগ্ন কথাবার্তা বলা শুরু করে এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন তিনি।

স্থানীয়রা জানান, এর আগেও শিশুর মা অস্বাভাবিক আচরণ করতেন৷ এজন্য অনেকবার কবিরাজি চিকিৎসা করানো হয় পরিবার থেকে। নিজেই তার শিশুকে বালতির পানিতে চাপা দিয়ে হত্যা করে থাকতে পারেন বলেই ধারণা এলাকাবাসীর। ঘটনার পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে৷

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে
বলেন, আমরা সংবাদ পেয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। শিশুর মা অসুস্থ থাকায় পরিবারের জিম্মায় চিকিৎসা চলছে৷ এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে৷ মামলা হলে তদন্তের মাধ্যমে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে৷

পড়ুন: একটি সাঁকো উদ্বোধনে স্বস্তির হাসি সাত গ্রামের মানুষের

দেখুন: দেশি এয়ারলাইনসের কাছে পাওনা পাঁচ হাজার কোটি টাকা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন