১২/০২/২০২৬, ১৬:০০ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), খাগড়াছড়ি সার্কেল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা করেন।

আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এসময় খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান, বিআরটিএ খাগড়াছড়ি সার্কেল এর সহকারী পরিচালক মোহাম্মদ মুছা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক ব্যবহারের আহ্বান জানান এবং যানবাহনের গতিসীমা মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকরা জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং জনসাধারণকে নিয়ম মেনে চলায় উৎসাহিত করাই এ দিবসের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

পড়ুন : খুচরা সার বিক্রির লাইসেন্স বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন