“মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সকাল দশটায় পরে র্যালী বের করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, বিআরটিসির পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহদী খান, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জামিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি পালন হবে।
পড়ুন : জয়পুরহাটে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত


