১০/০২/২০২৬, ১৯:২৪ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে উত্তেজনা, যৌথবাহিনীর অভিযানে আটক ৭

সিরাজগঞ্জ পৌর শহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের হোসেনপুর ও মালশাপাড়া মহল্লার মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় মহল্লায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১১টার দিকে যৌথবাহিনী (পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী) অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। অভিযানে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটাও উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষে জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

দেখুন: ভারতে এবার ‘৭২ হুরাইন’-এর টিজার নিয়ে বিতর্ক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন