৭ দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছে দিনাজপুরে দলিল লেখক সমিতি। দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এর নিকট উক্ত স্বারকলিপি পেশ করেন সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ আগষ্ট) বেলা ১২টার দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান এর নিকট স্মারকলিপি পেশ করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি জেলা শাখার সভাপতি একেএম ফেরদৌস আখতার ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী এর অন্যান্য নেতৃবৃন্দ।
দাবিগুলো হলো-দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। দলিল প্রতি সম্মানি ভাতা ৫ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে। লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না ও দলিল রেজিষ্ট্রি করার জন্য দাখিল দিতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে। থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে।
থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা/মুসাবিধা কারক হিসাবে দলিল লেখকদের আসামী করা যাবে না এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
পেশকৃত স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে,
মাননীয় আইনমন্ত্রী আপনি বাংলাদেশের প্রায় দুই লক্ষ দলিল লেখকের প্রাণের দাবী বাস্তবায়ন করলে দলিল লেখক সমাজ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সকল কর্মসূচী বাস্তবায়নে সরকারের পাশে থাকবে ইনশাআল্লাহ্। ইতিপূর্বে ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের নেতৃত্বে বাংলাদেশ দলিল লেখক সমাজ বার বার অংশগ্রহন করেন এবং সেই ফলশ্রুতিতে আমরা দলিল লেখকরা বার বার নির্যাতন ভোগ করেছি। আপনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আমরা দলিল লেখকরা আশাকরি আপনার মহানুভবতায় দলিল লেখকদের ন্যায্য দাবী আদায় হবে। আমরা দলিল লেখকরা ৭ দফা দাবী আদায়ের জন্য ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারী ঢাকার ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউট মিলনায়তনে আয়োজিত দলিল লেখক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন (সংসদ সদস্য)। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী)। সেই সমাবেশে দলিল লেখকদের ন্যায্য ৭ দফা দাবী সমর্থন করেন এবং প্রতিশ্রুতি দেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হইলে ৭ দফা দাবীগুলো বিবেচনা করবে। পরবর্তীতে সারাদেশে বিভিন্ন জেলায় মহানগরে আমরা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সভা, সমাবেশ, লিফলেট বিতরণ কর্মসূচী পালন করি। তারই ধারাবাহিকতায় বিগত ২০২৫ সালে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবে বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, (প্রশাসক, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন)। বিভাগীয় সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন বিভাগের দলিল লেখক প্রতিনিধি ৭ দফা দাবী আদায়ের জন্য জোর দাবী জানালে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম (প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) দলিল লেখকদের প্রাণের ৭ দফা দাবীর প্রতি সমর্থন ব্যক্ত করেন।
স্মারকলিপিতে দলিল লেখকদের দীর্ঘদিনের ৭ দফা দাবী সমূহ বাস্তবায়নের জন্য আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এর আগে জেলা রেজিস্ট্রী অফিস থেকে ১৩ উপজেলার দলিল লেখকরা ৭ দফা দাবি আদায়ে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি মো.জাহাঙ্গীর আলম, মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো.আরিফ হোসেন সহ অনেকে।
পড়ুন:দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি
ইমি/


